সোনারপুরে চালু হল দুয়ারে ভ্যাকসিন প্রকল্প - The News Lion

সোনারপুরে চালু হল দুয়ারে ভ্যাকসিন প্রকল্প

 


দি নিউজ লায়ন;   সোনারপুরে চালু হল দুয়ারে ভ্যাকসিন প্রকল্প। এই প্রকল্পে বৃদ্ধাশ্রম গুলিতে বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। সোনারপুর দক্ষিনের বিধায়ক লাভলি মৈত্র এর উদ্যোগে এই কাজ সম্ভব হল। এলাকার ১০টি বৃদ্ধাশ্রমে ২০০ জন আবাসিককে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গিয়েছে।


 আগামিদিনে আবেদনের ভিত্তিতে এলাকাভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে বিধায়ক জানান। এদিন বিধায়ক লাভলি মৈত্র বলেন, আমি বৃদ্ধাশ্রমে গিয়ে শুনেছিলাম তাঁদের সমস্যার কথা। তাঁরাও জানিয়েছিলেন এই কাজের কথা। সোনারপুর ২ পঞ্চায়েতের সুখিনি বৃদ্ধাশ্রমে এদিন ভ্যাক্সিন দেওয়া হল। 


পরবর্তীকালে বিধানসভা এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাও মাথায় আছে। এদিনের এই উদ্যোগে খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকরা। তাঁদের অনেকেই বলেন, আগে ভ্যাকসিন নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.